কলাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩ জনকে সাজা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০১:২৬ পিএম
কলাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩ জনকে সাজা

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আনসার সদস্যদের সমন্বয়ে মাদক বিরোধী স্পেশাল স্ট্রাইকিং বাহিনী কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিকের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছে। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে  থেকে মাদক ব্যবসায়ী শাহীন ও বাচ্চু এবং মাদকসেবী বসার কে আটক করে। এসময় তাদের কাছ থেকে চার পিচ ইয়াবা ও একাধিক প্যাকেটে থাকা গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার তিনজনকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিক’র আদালতে হাজির করা হলে শাহীন ও বাচ্চু কে ১৫ দিন এবং বসারকে তিন দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিক জানান,  জেলা প্রশাসনের নির্দেশে কলাপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা হচ্ছে।  মাদক নিয়ন্ত্রণ ও ব্যবসা বন্ধ করতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে