সরকারের নির্বাচনীয় অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি চারা রোপণ

মহাসড়কের পাশে সোনালু জারুল নিম চারা রোপণ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ পিএম
মহাসড়কের পাশে সোনালু জারুল নিম চারা রোপণ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মহা সড়কে সোনালু জারুল নিম চারার বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন টাঙ্গাইলের সড়ক বিভাগ বুধবার ( ১এপ্রিল ) সকালে টাঙ্গাইলের সড়ক বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়নে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হচ্ছে, যা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এসব বৃক্ষ পথচারী ও যাত্রীদের জন্য ছায়া প্রদানেও সহায়ক হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী বলছেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যাত্রীদের জন্যও উপকারী হবে।” এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এর মধ্যে আজকে সোনালু,জারুল ও নিম গাছের ৫ শতাধিক চারা রোপন করা হচ্ছে। পরিশেষে, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন আশা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে