নওগাঁর ধামইরহাট থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ৩১ মার্চ রাতে ধামইরহাট পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বাজারে অভিযান চালিয়ে মোঃ স্বাধীন হোসেন (২৫) নামের একজনকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত স্বাধীন দক্ষিণ চকযদু গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। অপরদিকে একই দিনে অপর একটি অভিযানে একই এলাকায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চকযদু গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ লিপটন (৫১) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং এস.আই উজ্জ্বল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করে, পৌর এলাকা তথা পুরো উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”