রাজবাড়ীতে ৬৪ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ পিএম
রাজবাড়ীতে ৬৪ গ্রাম  হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (০১ এপ্রিল) রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় পরিচালিত উক্ত অভিযানে আনুমানিক ৬,৪০,০০০/- (ছয় লক্ষ চল্লিশ হাজার) টাকা অবৈধ বাজারমূল্যের ৬৪ (চৌষট্টি) গ্রাম হেরোইনসহ একজন পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোসাঃ তাহেরা খাতুন (৪১), পিতা-মোঃ নওশাদ আলী, সাং-উজানপাড়া, পোস্ট-মাটিকাটা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী বলে জানা যায়। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি (নারী) দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজবাড়ী জেলাসহ আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত নারী মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে