স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাঠাগার শীর্ষক আলোচনা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৭ পিএম
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাঠাগার শীর্ষক আলোচনা

কিশোরগঞ্জে আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আলোকিত সমাজ ও পাঠাগার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ৩১ মার্চ সন্ধায় কিশোরগঞ্জ সদর উপজেলা রোডের চৌধুরী মহলে লাইব্রেরি সংলগ্ন স্থানে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।  প্রধান আলোচক ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট বুদ্ধিজীবী এড নাসির উদ্দীন ফারুকী। আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফিরোজ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার কামরুল হাসান বাদলের পরিচালনায় আলোচনায় অংশ নেন  বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল গণি, বিশিষ্ট সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, বাপার সভাপতি এড হামিদা মান্নান,নারীনেত্রী আতিয়া হোসেন, টিআইবির এরিয়া ম্যানেজার ফরিদুল আলম,ফরিদা মাহমুদ ঝর্ণা পাঠাগারের সাধারণ সম্পাদক সুজিদ দে, জালালাবাদ গ্যাস ফিল্ডের সাবেক ম্যানেজার সঞ্জিত কুমার নাহা, হোসেন আলি মাস্টার, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, সদর উপজেলা শাখার সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, কবি আমিনুল ইসলাম সেলিম, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক প্রমুখ। আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে হলে ইতিহাস জানতে হবে, আর সেই জানার সবচেয়ে বড় মাধ্যম বই।  বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, যা একটি জাতির জন্য উদ্বেগজনক। তাই পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে পাঠাগারমুখী পরিবেশ তৈরি করতে হবে। একটি শক্তিশালী, সচেতন ও মানবিক সমাজ গঠনে পাঠাগার এবং পাঠচক্রের বিকল্প নেই বলেও তারা মত দেন। পরে লাইব্রেরির আয়োজনে পাঠচক্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শিক্ষাবৃত্তি এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির দায়িত্বশীলগণ,শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে