গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও ব্লকের রানীগঞ্জ বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখার দায়ে মেসার্স জননী ট্রেডার্সকে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। ১ এপ্রিল বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। উপজেলার রাণীগঞ্জ বাজারের কৃষি ব্যাংক রোডের সার ও কীটনাশক বিক্রেতা সমর চন্দ্র দত্তের মালিকানাধীন দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ করেন। পরে সেগুলো স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধ্বংস করে মাটি চাপা দেয়া হয়। এসময় প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক ও সুরাইয়া আক্তার সহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কর্মকর্তাগণ।