তেঁতুলিয়া সীমান্ত রেখা থেকে ২ জারিকেন ডিজেল উদ্ধার

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৭:২৬ পিএম
তেঁতুলিয়া সীমান্ত রেখা থেকে ২ জারিকেন ডিজেল উদ্ধার

গত শুক্রবার পনে বারোটায় তেঁতুলিয়ার ভুর্তিপুকুর সীমান্তে  পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮) বিজিবি)  এর অধিনস্থ ভুতিপুকুর বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৩৮ এর সাব পিলার ১০ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযানে মালিকবিহীন ২ টি জারিকেনে ডিজেল উদ্ধার করেছে। পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর  অধিনায়ক  লে. কর্ণেল আব্দুল্লাহ  মোহাম্মদ কায়েস জানান বিজিবি’র সদর দপ্তরের নির্দেশানার আলোকে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ (বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  একই সংগে সীমান্ত এলাকায় বিজিবি’র টহলজোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো সহ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন পিকআপ, বাস, মিনিবাস ও প্রাইভেটকারে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিজিবি দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে