রহনপুর জনতা স্কুলে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৪ এপ্রিল, ২০২৬, ০৭:৫৩ পিএম | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৭:৫৩ পিএম
রহনপুর জনতা স্কুলে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও  নবাগতদের বরন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায়  অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার বেলা ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম । প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু.মিজানুর রহমান। বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ফাদার সুশান্ত ডি কস্তা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু, ম্যানেজিং কমিটির  সাবেক সদস্য নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের এড্যভোকেট মারুফুল ইসলাম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক শরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্মচারি আমিনুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী শিয়াম ও শিখা। আলোচনা শেষে পুরস্কার বিতরণ, প্রধান অতিথিকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে