অবৈধ তেল মজুদ

গোমস্তাপুরে স্টিয়ারিং গাড়ির চালককে অর্থদণ্ড

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ১২:১২ এএম
গোমস্তাপুরে স্টিয়ারিং গাড়ির চালককে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে বোতল ও জারকিনে ডিজেল তেল রাখার অপরাধে একটি স্টিয়ারিং গাড়ির চালককে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা এই অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড চালক ভোলাহাট উপজেলার বারইপাড়া এলাকার আয়েশউদ্দিনের ছেলে দুরুল। তার গাড়িতে অবৈধভাবে ১০ লিটার ডিজেল তেল বোতলে ও জারকিনে মজুদ অবস্থায় পাওয়া যায়।

জানা গেছে,রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন তেল নিতে এসে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ গাড়িতে বোতল ও জারকিনে তেল মজুদ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে চালক উপজেলা প্রশাসনের কাছে তুলে দেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা বোতল ও জারকিনে ১০ লিটার ডিজেল তেল জব্দ করেন। ওই সময় তিনি সরকারি আদেশ অমান্য করে তেল মজুদ রাখার অপরাধে ভোলাহাট উপজেলার বারই পাড়া এলাকার আয়েশের ছেলে দুরুলকে  দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় স্টিয়ারিং  চালককে ১০০০ টাকা অর্থদণ্ড দেন । ভ্রাম্যমান আদালত শেষে ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে সালমা রুমা জানান, "চালককের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ভরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।।

আপনার জেলার সংবাদ পড়তে