মণিরামপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ১২:১৪ এএম
মণিরামপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

বিএনপির প্রতিষ্ঠাকালিন একটি অসংগঠিত দলের হাল ধরেন মহরুম আজগার আলী। তার হাত ধরেই মণিরামপুর উপজেলায় বিএনপি আজ বিরাট সংগঠনে রুপ নিয়েছে। জীবদ্দশায় একদিকে তিনি ব্যক্তি জীবনে সততার নজির গড়েছেন। অপর দিকে তিনি ছিলেন দলের একনিষ্ঠ কর্মী। প্রতিষ্ঠাকালিন এই সভাপতি ইউপি চেয়ারম্যান থাকাকালীন প্রকল্পের কাজ শেষে সরকারি বরাদ্দ থেকে গেলে তিনি তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে দিতেন। এভাবে তিনি কর্মময় জীবনে বহু সততার নজির গড়েছেন। মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আজগর আলী সরদারের প্রয়ান দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। শনিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এম এ গফুর, সহসভাপতি মোতালেব গাজী, যুগ্ম সাধারন সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু মুছা আল নাইম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন প্রমূখ। সভাশেষে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া এবং উপজেলার প্রয়াত নেতার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে