মুন্সিগঞ্জ জেলায় মাদকদ্রব্য উদ্ধার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সম্মাননা স্মারক ও ক্রেষ্ট পেলেন জেলা গোয়েন্দা শাখার এস আই আবুল কালাম আজাদ। গত ৫ এপ্রিল রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভার সভাপতি মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম মাদকদ্রব্য উদ্ধার করার ক্ষেত্রে বিশেষ অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে জেলা গোয়েন্দা শাখার এস আই আবুল কালাম আজাদকে এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন এবং পদ্মা সেতু উত্তর থানা ডিবির চৌকস টিমকে সম্মাননা স্মারক হিসেবে পুরস্কার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরানসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন।