কক্সবাজারের ঈদগাঁও থানার এ,এস,আই অন্তু বড়ুয়া সঙ্গীয় ফোর্স সহ জি, আর ৭৮৭/১৯ নম্বর মাদক মামলার দুই (২) বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি শফি আলমকে আটক করেছে। ৫ এপ্রিল রবিবার রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ঈদগাঁও উপজেলা জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার নুরুল হকের পুত্র। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।