বাগেরহাটের চিতলমারী উপজেলার নবাগত ইউএনও খাদিজা আক্তার এর সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ এপ্রিল) বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, জন প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজনেরাএ সময় উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও খাদিজা আক্তার উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং সকলের সহ-যোগিতায় এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য, নবাগত ইউএনও খাদিজা আক্তার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে বদলী হয়ে রোববার (০৫ এপ্রিল) চিতলমারী উপজেলায় যোগদান করেন এবং চিতলমারীর ইউএনও মো: সাজ্জাদ হোসেন মহেশপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহন করেন।