কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি ফরিদপুর চরভদ্রাসনে যোগ দেওয়ার আগে এই জেলার কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলেন। এখান থেকে তিনি চরভদ্রাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত রবিবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো: তরিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ৩১ মার্চ মো: জালাল উদ্দিনকে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছিল। গত রবিবার সেই আদেশটি বাতিল করা হয়। মোহাম্মদ জালাল উদ্দিন এর আগে পরিবেশ অধিদপ্তরে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য গত ১০ মাস বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহিদুল ইসলাম শহিদকে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।