বিরল সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৬ এপ্রিল ২০২৬ রাত ০১.২৫ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিরলের সীমান্ত পিলার ৩২০/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মজান গ্রাম হতে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় স্কাফ সিরাপ) উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।