জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালী

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৭:৪৩ পিএম
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালী

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  উপজেলা পরিষদ চত্বরে এ র‌্যালী আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরীসহঅন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে