পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বছর বয়সী শিশুর। নিহত শিশু উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জনৈক মোঃ আশরাফুল ইসলামের পুত্র মোঃ রিফাত (৩)। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে সাত ঘটিকার সময় রিফাত আটোয়ারী-পঞ্চগড় সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুল সংলগ্ন মার্কেট পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত অটো বাইকে ধাক্কা লাগে। এতে ওই রাস্তায় লুটে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে আসে। পরে রিফাতের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাও সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যূ ঘটে। রিফাতে মৃত্যূর সংবাদে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের পক্ষে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।