অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হয়ে গেছে। তারই প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল চৌরঙ্গী মোড়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি সাংবাদিক আল-আমিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, নীলফামারীর রেজাউল করিম রঞ্জু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম রাজা, ডিমলা উপজেলা (ক্যাব) এর সহ-সভাপতি আনোয়ার, কিশোরগঞ্জ উপজেলা ক্যাব এর সাধারণ সম্পাদক কায়দে আজম। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী (ক্যাব) সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক বি এম খাজা নেওয়াজ লসহ ক্যাব এর জেলা ও উপজেলার সকল সদস্যবৃন্দ।