চিরিরবন্দরে দুই প্রতারক আটক

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৩:৫৮ পিএম
চিরিরবন্দরে দুই প্রতারক আটক

চিরিরবন্দরে প্রতারণা মামলায় দুই প্রতারককে আটক করেছে থানা পুলিশ। থানা ও এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার নান্দেড়াই গ্রামের মজিরতপাড়ার গোলাম মোস্তফা নামে এক কুয়েত প্রবাসীর বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে দুই সন্তানের জননী স্ত্রী লাকি আরা (৩৯) পরকিয়া প্রেমিক মাবুদ হোসেনসহ কয়েকজনের পরামর্শে আউলিয়াপুকুর ইউনিয়নের বড় বাউল এলাকায় রেলগেটের পাশে তৈরীকৃত বাড়ি ক্রয়ের জন্য নগদ ১৯ লক্ষ টাকা, আড়াই লক্ষ দিয়ে সাড়ে ৬ শতক জমি নিজের নামে রেজিষ্ট্রি করাসহ বাড়ির দামি সকল আসবাবপত্র, কুয়েত থেকে টাকার পাঠানোর ৭ বছরের ভাউচার, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গোপনে সটকে পরে। পরবর্তিতে পরকিয়া প্রেমিক মাবুদ হোসেন (৪০) কে বিয়ে করে। কুয়েত প্রবাসী গোলাম মোস্তফা বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে জানতে পারে, স্ত্রী অন্যত্র বিয়ে করেছে। এরপর স্ত্রীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে সে ফিরে আসতে অস্বীকার করে। এ ঘটনায় ওই কুয়েত প্রবাসী গত ৩ এপ্রিল শুক্রবার থানায় ৮ জনকে আসামী করে প্রতারনা মামলা দায়ের করলে তদন্তকারি কর্মকর্তা থানার পুলিশ উপ পরিদর্শক মাইনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ গত ৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক গৃহবধু লাকি আরা ও মাবুদ হোসেনকে আটক করে।  থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, মামলার সুত্র ধরে দুই প্রতারক স্বামী স্ত্রীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারণার সহযোগী অন্যান্য আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে।

আপনার জেলার সংবাদ পড়তে