বাগেরহাটের মোল্লাহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নববর্ষ উদযাপনকে বর্ণিল, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। এই উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি যেন সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত বক্তারা শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা এবং মেলা আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তাব দেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাতেম আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা ফকির দিন মোহাম্মদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভা শেষে নববর্ষ উদযাপনকে সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।Home Contact 7 User Image Sajeeb Mistry Search Website Dashboard News Portal Book Media Add Public Photos Site Settings Pages Profile News Create(new) Category District : Sub title : Enter sub title Title : মোল্লাহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুতি সভা Writer : এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : Show in Top? Show in Home Five? Status Is Default? Is Future? Show District Home? Content : বাগেরহাটের মোল্লাহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নববর্ষ উদযাপনকে বর্ণিল, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। এই উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি যেন সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত বক্তারা শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা এবং মেলা আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তাব দেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাতেম আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা ফকির দিন মোহাম্মদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভা শেষে নববর্ষ উদযাপনকে সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।