চিরিরবন্দরে

জ্বালানী তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে বন্টনের নিমিত্তে আলোচনা সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৬:৪৫ পিএম
জ্বালানী তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে বন্টনের নিমিত্তে আলোচনা সভা

দিনাজপুরের চিরিরবন্দরে জ্বালানী তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে বন্টনের নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ৮ এপ্রিল বুধবারসকাল ১০ টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, আব্দুর রহিম  প্রমূখ বক্তব্য রাখেন। সভায় জ্বালানী কার্ড প্রণয়ন, কারা কারা দুইবার করে তেল নেয় তাদের তালিকাকরণ, একইদিনে কারা কারা বিভিন্ন পাম্পে তেল নিচ্ছে তাদের তালিকা করণ, প্রতিদিনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অসাধু মোটরসাইকেল চালকদের চিহ্নিত করে কঠোর মোবাইল কোর্ট করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও জরুরী সেবা প্রতিষ্ঠানের জন্য সিরিয়াল ছাড়া পরিমানমত তেল দিতে পাম্প কতৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়। সভায় সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে