ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে, মন্তব্য রাশিয়ার

এফএনএস অনলাইন ডেস্ক:
| আপডেট: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম
ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে, মন্তব্য রাশিয়ার
ছবি, সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চূড়ান্ত অপমানজনক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। আজ বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বিনা উস্কানিতে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত অপমানজনক পরাজয়’ ঘটেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আরও আক্রমণাত্মক হওয়া, আরও আগ্রাসী হওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সক্রিয় থাকা এবং ‘জয়’ খুব কাছেই- এই ধরনের যেসব বক্তব্য দেয়া হচ্ছিল, সেই অবস্থান আবারও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে এমন একমুখী, আক্রমণাত্মক ও উসকানিহীন হামলার কৌশলও ব্যর্থ হয়েছে।’

জাখারোভা আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন অবিলম্বে বন্ধ করা এবং একটি ‘বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ শুরু করার প্রয়োজনীয়তার কথা বলে আসছে। পাশাপাশি, এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই বলেও মনে করে মস্কো।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন। 

 গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। প্রতিবেদন অনুসারে, এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হন।

এর জবাবে, ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

সূত্র: আনাদোলু এজেন্সি