নীলফামারীর সৈয়দপুরে ওয়ান ডে ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এটির আয়োজন করে শাহরিয়ার ফায়জান ফাউন্ডেশন সৈয়দপুর। ৩ এপ্রিল সৈয়দপুর রেলওয়ে মাঠে ওই টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নীলফামারী - ৪, হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। এছাড়াও ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) মোঃ সাব্বির হোসেন। এছাড়াও অতিথি ছিলেন সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ মন্জুর আলম, ব্যাংকার ও সমাজসেবক সেকান্দার আলী ( আদনান),সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিন ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু,সৈয়দপুর জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠুসহ অনেকে। শাহরিয়ার ফায়জান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম খেলার আয়োজন করেন। ওই প্রতিষ্ঠানটি সমাজসেবামুলক কাজের সাথে জড়িত। ইতিমধ্যে এ সংগঠন সৈয়দপুরসহ আশ পাশে বেশ জনপ্রিয়তা অর্জণ করেছে।