গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই কামরুল ইসলাম

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ১১:০৯ এএম
গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই কামরুল ইসলাম
গাজীপুর জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভা গাজীপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে গাজীপুরের শ্রেষ্ঠ এসআই (উপ-পুলিশ পরিদর্শক) হিসেবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার এসআই (উপ-পুলিশ পরিদর্শক) কামরুল ইসলাম। বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা পুলিশ আয়োজিত পুলিশের মাসিক কল্যাণ সভা গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি সভায় অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যত্ন ও নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় মার্চ মাসে ভালো কাজ করার স্বীকৃতিস্বরূপ কালীগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন। পরে অনুষ্ঠানের সভাপতি গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে কালীগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম এর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন। কল্যাণ সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে