দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি‘র মাদক বিরোধি অভিযানে ১ লক্ষ ৯৮ হাজার টাকা মুল্যে মাদকদ্রব্য আটক বিজিবি। ৯ এপ্রিল(বৃহস্পতিবার) দিবাগত রাতে ২৯বিজিবি অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি‘র পৃথক পৃথক অভিযানে মালিকবিহীন ৮২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশী মদ এবং ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। যার সিজার মূল্য ১লক্ষ ৯৮ হাজার টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১,৯৮,০০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।