ঘোড়াঘাটে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০১:৪১ পিএম
ঘোড়াঘাটে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

দিনাজপুরের ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাজিয়া চৌধুরী বালিকা বিদ্যালয়ে চলতি এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্তরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌর মেয়র (সাবেক) দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন।  এ ছাড়াও বক্তব্য দেন ঘোড়াঘাট মহিলা কলেজের প্রিন্সিপাল মুন্জুরুল আহসান,বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু বককর সিদ্দিক,সমাজ সেবক আনোয়ার হোসেন ডাবলু প্রমুখ। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের মাঝে ক্রেষ্ট বিতরন করেন। সব শেষে বিদ্যালয়ের ছাত্রীরা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আপনার জেলার সংবাদ পড়তে