হিলিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৩:২৯ পিএম
হিলিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

হিলি ডলি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলিতে অবস্থিত ডলি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আজ ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৬ স্কুল মাঠে অনুস্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।  বক্তব্য রাখেন,  মাধ্যমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন,  জামায়াতে উপজেলা আমির আমিনুল ইসলাম,  প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে