হিলিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:০৭ পিএম
হিলিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পহেলা বৈশাখ "বাংলা নববর্ষ ১৪৩৩" সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ  জাকির হোসেন,  হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।  পহেলা বৈশাখের দিন সকাল ৮টায় বৈশাখি শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজনের ব্যবস্থা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে