ইউনিয়ন কমিটির মরহুম এক নেতার পরিবারকে প্রতিশ্রুতির দুই লক্ষ টাকা ব্যাংকে এফডিআর এর মাধ্যমে হস্তান্তর করে বিরলে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর সাবেক বিশেষ সহকারী ও সাবেক ছাত্রনেতা এম এ জলিল। বৃহস্পতিবার বিকেলে সস্ত্রীক তিনি বিরলের ১০ নং রাণীপুকুর ইউনিয়নের আছুটিয়া গ্রামে পৌঁছে হত্যাকান্ডের শিকার ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের নেতা মরহুম তারিকুল ইসলাম এর স্ত্রী ও সন্তানের হাতে দুই লক্ষ টাকা ব্যাংকে এফডিআর এর যাবতীয় কাগজপত্র হস্তান্তর করেন। এসময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর সাবেক বিশেষ সহকারী ও সাবেক ছাত্রনেতা এম এ জলিল বলেন, আজ এখানে আমি কোন রাজনীতির জন্য আসিনি। আমি এসেছি মানবতাবোধ থেকে। মরহুম তারিকুল এর স্ত্রী ও শিশু সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমার এ উদ্যোগ নেয়া। আমি এই শিশু সন্তানদের লেখাপড়া যেন অব্যাহত থাকে সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড।