মেয়েকে প্রকাশ্যে আনলেন রণদীপ হুডা

এফএনএস বিনোদন | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৭:৩৪ পিএম
মেয়েকে প্রকাশ্যে আনলেন রণদীপ হুডা

বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইশরাম এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। এবার  সামাজিক যোগাযোগ মাধ্যমে রণদীপ তার মেয়ের ছবি ও নাম প্রকাশ করেছেন। রণদীপ ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তাদের কোলজুড়ে এসেছে এক রাজকন্যা। মেয়ের নাম রেখেছেন ‘নিওমিকা’। নাম প্রকাশের পাশাপাশি ছোট্ট নিওমিকার মুখও ভক্তদের দেখিয়েছেন তিনি। শেয়ার করা পোস্টে রণদীপ দুটি ছবি প্রকাশ করেছেন। যেখানে মা লিন লাইশরামকে দেখা যাচ্ছে নিওমিকাকে পরম মমতায় কোলে নিয়ে বসে থাকতে। তবে শুধু ছবিই নয়, রণদীপ একটি অডিও ক্লিপও শেয়ার করেছেন পোস্টে। সেখানে বাবাকে তার ছোট্ট মেয়েকে প্রথমবার নাম ধরে ডাকতে শোনা যায়। ক্যাপশনে রণদীপ নিজের অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘আমাদের পৃথিবীর এক নতুন কেন্দ্র। নিওমিকা নামের অর্থ হলো- ঐশ্বরিক আশীর্বাদ, স্বাধীনতা এবং আকাশের মতো অসীম।’ অভিনেতার এই পোস্টের নিচে সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা তাকে অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। উল্লেখ্য, ২০২৩ সালে রণদীপ এবং লিন লাইশরামের বিয়ে হয়েছিল। রণদীপ এবং লিন মণিপুরের রাজধানী ইম্ফলে ঐতিহ্যবাহী মেইতেই রীতিনীতি মেনে বিয়ে করেছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে