গত ১১/০৪/২০২৬ ইং তারিখ শনিবার অনলাইন নিউজ প্রোর্টাল এবং দৈনিক নতুন প্রভাত পত্রিকায় তানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ' শিরোনামে প্রকাশিত সংবাদের সংশোধনী ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তানোর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। গতকাল রোববার ১২/০৪/২০২৬ ইং তারিখে গনমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে উক্ত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্যোশ্য প্রনোদিত বলে দাবি করা হয়েছে।
প্রতিবাদ সংশোধনী লিপিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সাংসদ মহোদয়ের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গেসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উপকার ভোগীদের মাঝে সুস্থ সবল ব্ল্যাক বেঙ্গল ছাগল গুলো সরকারী নিয়ম অনুযায়ী সঠিক ভাবে সম্পূর্ণ বিনা মুল্যে বিতরণ করা হয়েছে। এখানে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরনের কোন সুযোগ নেই।
অপর দিকে কর্মচারী দিয়ে আপারেশনে ছাগলের বাচ্চার মৃত্যু নিয়েও যে সংবাদ প্রকাশিত হয়েছে তাও মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রনোদিত। প্রানী সম্পদ হাসপাতালে ডাক্তারগন ও অভিজ্ঞ চিকিৎসারা অপারেশন করেন। এখানে কর্মচারী দিয়ে ছাগলের অপারেশনের কোন সুযোগ নেই। সরকারী গাড়ী ব্যক্তিগত ভাবে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়না। অফিসের কাজ শেষে অফিসেই রাখা হয়। প্রকাশিত এসব সংবাদের সংশোধনী এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।