গাবতলীর

সোনাকানিয়া মাদ্রাসায় শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০৫:৫১ পিএম
সোনাকানিয়া মাদ্রাসায় শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া দাখিল মাদ্রাসার'২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়নুষ্ঠান ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাসার জামাল উদ্দীনকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদ্রাসা চত্বরে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেন্য অতিথির বক্তব্য রাখেন, দুর্গাহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাফফর হোসেন। সোনাকানিয়া দাখিল মাদ্রাসা ও দুর্গাহাটা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি, শহীদ জিয়া ডিগ্রী কলেজের তথ্য বিজ্ঞান শিক্ষক, গাবতলী উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন লিটন, সোনাকানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী মৌলভী শিক্ষক মোঃ শাব্বীর আহমদের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্গাহাটা ডিগ্রি কলেজের ইসলামীক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ  মতিউর রহমান, শহীদ জিয়া ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক রেজাউল করিম, ভুগোল বিভাগের শিক্ষক  মুন্জুরুল ইসলাম ছানা, গনিত বিভাগের শফিকুল ইসলাম, সোনাকানিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইসমাইল হোসেন, সহ সুপার আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি আব্দুল গনি, দাতা সদস্য আব্দুল বাছেদ, ম্যানেজিং কমিটির সদস্য আরিফুল ইসলাম চপল, শিক্ষক মাহমুদা বেগম, আব্দুল জলিল, আব্দুল্লাহেল কাফি, সাজ্জাদ হোসেন, লতিফা ইয়াসমিন, শাহানারা আকতার, উম্মে আকতার, ইউসুফ আলী, জিল্লুর রহমান, মহিষাবান ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে