রাজশাহীর তানোরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত পৃথক পৃথক এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। সকাল ১০টায় চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবু হেনা মোহাম্মাদ কামরুজ্জামান। তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মজিবুর রহমান, পাঁচন্দর ইউপির যুবদল সভাপতি লুৎফর রহমান, ইউপি সদস্যা মাবিয়া খাতুন, তোফাজ্জুল হোসেন, সমসের সরকার, ছাত্রদল নেতা সাহিন সরকার রন্জুসহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নারায়নপুর উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি আইয়ুব আলী। এসময় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। অপর দিকে ১ টার দিকে পারিশো উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খলিলুর রহমান, জাকির হোসেন জুয়েল প্রমুখ। এসময় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।