হিলিতে বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি'র দোয়া ও বিদায়

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম
হিলিতে বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি'র দোয়া ও বিদায়

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হাতিশোঁও আদিবাসি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারীদের দোয়া ও বিদায় এবং ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের হাতিশোঁও উচ্চ বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের পদ চারনায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রথমে অতিথি বৃন্দের আসন গ্রহণ করা হয়েছে। পরে এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং, শিক্ষা উপকরণ তুলে দেন অতিথি বৃন্দ । এরপর ষষ্ঠ শ্রেণীতে নবাগত, শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়।  এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা বক্তার বলেন, আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে মেয়েদের শিক্ষায় পিছিয়ে থাকার সুযোগ নাই। তাদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি ভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান তারা। তোমাদের শুধু মাত্র লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তোমরাই পারবে লক্ষ্য স্থানে পৌঁছাতে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফতাবুজ্জান (তাজ), অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মেফতাফুল জান্নাত,,,,  ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন  সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী ও ছাত্র ছাত্রীে বৃন্দ। পরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা প্রিয় প্রদান শিক্ষকে সাথে স্মৃতি হিসেবে রাখতে একই ফ্রেমে বন্দি হয় এবং শেষে  সবার উদ্দেশ্য বিশেষ দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে