জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা

মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৫:০২ পিএম
মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা

রংপুরের পীরগঞ্জে খালাশপীর ফিলিং স্টেশনকে ঘিরে তেল সরবরাহে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। সাধারণ গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষায় রেখে আড়ালে ড্রাম ও জারকিনে তেল বিক্রির অভিযোগ রয়েছে। এই অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার খালাসপীর ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে দুই থেকে তিনশ মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইনে আটকে পড়ে। লাইনে থাকা সাধারণ গ্রাহকদের উপেক্ষা করে একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে ২০ থেকে ৩০ লিটার করে তেল জারকিনে ও প্লাস্টিকের ব্যারেলে সরবরাহ করা হয়, যাহা অ-নৈতিক ও সরকার ঘোষিত  নিয়ম নীতির বিপরীত।  এ সময় অনিয়মের চিত্র ধারণ করতে গেলে  ডি,আর,বি নিউজ ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি তানভীর আহমেদের উপর ফিলিং স্টেশনের সিন্ডিকেটের সংঘবদ্ধ চক্র হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে ঘিরে ধরে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি শারীরিক ভাবে হেনস্থার মাধ্যমে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয়। এমন কি তাঁর ভিডিও ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার দুই দিন পর শনিবার ১৮ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালাসপীর ফিলিং স্টেশন কে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। এই ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলছে যে, প্রশাসনের সামনে এ ধরনের অনিয়ম ও সাংবাদিকের ওপর হামলা গণ-মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। স্থানীয়  মহল দ্রুত তদন্ত করে দায়ীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান  এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “অভিযোগ টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বলেন, “অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান টির জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম রোধে নজরদারি অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে