সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৫:৩৬ পিএম
সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

সুন্দরবনকে রক্ষা এবং প্লাস্টিক-পলিথিন বর্জনের লক্ষ্যে পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আজ শনিবার স্থানীয় একটি হোটেলে এ সভা সকাল ১১ টায় শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। পলিথিন-প্লাস্টিকের দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সমপর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তুলতে এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করা বিষয়ে সভায় আলোচনা হয়। সুন্দরবন সন্নিহিত দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার ১৭ টি উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল ছাড়াও এ বিষয়ে নিজেদের দক্ষতা বাড়াতে আলোচনা করা হয়।  ইউথ ফর সুন্দরবন মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুন্দরবন জার্নালিজম ফোরাম সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম অ্যাডভোকেট, সদস্য সচিব মোঃ খেলাফত হোসেন খসরু, রূপান্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া, সুন্দরবন জার্নালিজম ফোরাম নেছারাবাদ উপজেলার আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, ভান্ডারিয়া উপজেলা সুন্দরবন যুব ফোরাম সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ উপজেলা সভাপতি সুবর্ণা আক্তার ও মঠবাড়িয়া উপজেলার সাধারণ সমপাদক মোঃ আব্দুল অভি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেছারাবাদ উপজেলা যুব ফোরাম এর সাধারণ সমপাদক মোঃ হারিচুল ইসলাম। জেলার তিনটি উপজেলার যুব ফোরামের অর্ধ শতাধিক সদস্য উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে