কলাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১, কারাদণ্ড

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০১:১৪ পিএম
কলাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১, কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে গাজা ও ইয়াবাসহ এক মাদককারবারী ও দুই মাদকসেবি কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।  শনিবার রাতে পৌর শহরের নাচনাপাড়া থেকে ইয়াবা ও গাঁজাসহ বিক্রেতা জুয়েল মৃধা কে গ্রেফতার করে। একই রাতে বাদুরতলী বাঁধঘাট থেকে গ্রেফতার করে মাদকসেবি রাজিব হাওলাদার ও ফেরদৌস কে। গ্রেফতার তিনজনকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসিন সাদেকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জুয়েল মৃধাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। অপর গ্রেফতার রাজিব হাওলাদার ও ফেরদৌস কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ২ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। উদ্ধার করা গাঁজা ও ইয়াবা রাতে পুড়িয়ে ফেলা হয় এবং দন্ডপ্রাপ্ত তিনজনকে কলাপাড়া থানায় প্রেরণ করা হয়েছে।  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসিন সাদেক জানান, কলাপাড়া ও কুয়াকাটায় মাদক বিরোধী এ অভিযান চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে