প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুল গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম): | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ পিএম
উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুল গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন আইন শৃঙ্খলা রক্ষা , মাদক, কিশোর গ্যং প্রতিরোধে সামাজিক আন্দোলন এবং উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুল গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রীড়া সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা করতে হবে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সন্ধ্যায় পড়ার সময় আপন সন্তানেরা কোথায় যায়, কি করে, কোন ধরনের বন্ধূদের সাথে চলাফেরা করে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কিশোর গ্যাং নামক সামাজিক ব্যাধি থেকে পরিত্রাণের জন্য শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। কিশোরদের বোধ শক্তি কম। তাই তারা যদি খারাপ সংগের খপ্পরে পড়ে তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এক সময় তারা অভিভাবকদের বোঝা হয়ে যাবে। তাই তাদেরকে শাস্তি নয় সামাজিক ভাবে তাদের সচেতন করে তুলতে হবে। ভালো মন্দ বুঝিয়ে তাদের সৎপথে রাখতে হবে। তিনি গতকাল রবিবার হাটহাজারী উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে উল্লেখিত অভিমত ব্যক্ত করেছেন।  উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন নিজে আইন মেনে চলতে হবে। এলাকার উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিদের সহযোগিতা করার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে উন্নয়ন কাজ শুরু হয়েছে আমার নির্বাচনী এলাকায় সবার আগে জনগন সেই সুবিধা পাবে। তারই ধারাবাহিকতায় হাটহাজারী মানুষের স্বাস্থ্য সেবার সুবিধার জন্য ৫০ শয্যার হাসপাতাল ইতিমধ্যে ১০০ শয্যায় রুপান্তর করার কাজ শুরু হয়েছে। সংসদ সদস্য ছাড়াও এলাকার মানুষের সেবক হিসাবে তিনি সব সময় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।  সভায় বিভিন্ন বিভাগের দায়িত্ব প্রাপ্তদের বক্তব্য শুনে সমস্যা সমুহ দ্রুত সমাধানের আশ্বাস ব্যক্ত করেন তিনি। সভায় উপজেলা পরিষদের  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি গণমাধ্যম কর্মীদের নিয়ে মিট দ্য প্রেসের মাধ্যমে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতার কামনা করেন।