সিলেটের বিভাগীয় কমিশনার বদলি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৫:৫০ পিএম
সিলেটের বিভাগীয় কমিশনার বদলি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে সিলেটের আরও দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে বদলি করা হয়েছে। গত ১৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রেষণে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাকে আজ সোমবার (২০ এপ্রিল)-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ওইদিন বিকেল থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে