জামালপুরের মেলান্দহে নকল স্বর্ণের বারসহ ৪ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ এপ্রিল বিকেল ৪টার দিকে মালঞ্চ এমএ রশীদ হাসপাতাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সন্ধ্যায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মেঘারবাড়ির বেলাল শেখের ছেলে দুলাল শেখ (৩৭), জমশেদ আলীর ছেলে সুজন শেখ (৪৫), আব্দুল কুদ্দুসের ছেলে রাশেদ মিয়া এবং পশ্চিম শ্যামপুরের চাঁন মিয়ার ছেলে আব্দুল হালিম (৩৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা, মাদক-জুয়াসহ বেশ কিছু অপরাধের মামলা আছে। ২২ এপ্রিল দুপুরের দিকে মালঞ্চ এমএ রশীদ মা-শিশু ও চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগির কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে নকল স্বর্ণের বার দেখিয়ে কানের গয়না বদল করাকালে হাতেনাতে ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রতারক বেলালকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ৩ জনকে আটক করা হয়। পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানিয়েছেন-প্রতারকদের একটি সংঘবদ্ধ চক্র আছে। এদের প্রত্যেককে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।