চট্টগ্রামের হাটহাজারীতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং জটিল বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান কল্পে গতকাল বৃহস্পতিবার গণশুনানির আয়োজন করা হয়েছে। সহকারী কমিশনার( ভূমি) অফিস এই গণশুনানির আয়োজন করেন। এসিল্যান্ড অফিস চত্বরে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাগির হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান। সভায় উপস্থিত ভুক্তভোগীরা নিজদের সমস্যার বিষয় উপস্থাপন করেন। এই সময় প্রধান অতিথি ও সভার সভাপতি তাৎক্ষণিক ভাবে ভূমি বিষয়ে বেশ কয়েকটি বিরোধ নিষ্পত্তি করেন। তাছাড়া প্রধান অতিথি কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়েছে।