মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় টাকার লোভ দেখিয়ে ভুট্টা জমিতে নিয়ে প্রতিবন্ধি কিশোরীকে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোড় ৫টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে থানা সুত্রে জানা গেছে। অভিযুক্ত গ্রেফতারকৃতের নাম আল মামুন ফরাজী । পটুয়াখালী জেলার, বাউফল উপজেলার, চরবাদকাটি গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে অভিযুক্ত লৌহজং উপজেলার বাশিরা গ্রামে বসবাস করেন। এর আগে গত মঙ্গবার (২১ এপ্রিল) উপজেলার বাশিরা গ্রামে ওই প্রতিবন্ধি মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে টাকার লোভ দেখিয়ে ভুট্টা জমির ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এলাকাবাসী টের পেয়ে প্রতিবন্ধিকে উদ্ধার করলেও অভিযুক্ত পালিয়ে যায়। এ ব্যাপারে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন , এক প্রতিবন্ধি ১৬ বছরের কিশোরীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভূট্টা খেতে নিয়ে ধর্ষণের ঘটনায় ভু্ক্তুভোগীর মা বাদী হয়ে ২২ এপ্রিল রাতে অভিযোগ করার সাথে সাথে আজ ভোর ৫টার দিকে ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।