নাগেশ্বরীতে

যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:০৫ পিএম
যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংক এর আর্থিক ও বিশ্ব খাদ্য কর্মসুচি (ডব্লিউএফপি) এর কারিগরি সহযোগিতায়, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র মাধ্যমে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুিষ্ঠত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিসাদের সভাপতিত্ব এসময় বিশ্ব খাদ্য কর্মসুচি (ডব্লিউএফপি) প্রতিনিধি ছাদেক আলী প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, কর্ম এলাকা এবং প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডল, কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, নুনখাওয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, এনডিপির উপজেলা সমন্বয়কারী আবু তালেবসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে