মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বানিজ্য চুক্তিসহ যুদ্ধ বন্ধের দাবিতে পথসভা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) :
| আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১১ এএম | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১১ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বানিজ্য চুক্তিসহ যুদ্ধ বন্ধের দাবিতে পথসভা

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা এবং সাম্রাজ্যবাদী অগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের আয়োজনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা ওভারপাসের নীচে এক পথসভা এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ্ আদিল নান্নু’র সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী,  বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক অ্যাড. নওসাদুজ্জামান, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, পলাশবাড়ী উপজেলা বাসদের সমন্বয়ক কমরেড আলিউল ইসলাম বাদল, উপজেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন প্রমুখ। এসময় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা সারাবিশ্বে নতুন করে আজও যুদ্ধ উন্মাদনা তৈরি করেছে। তারা একের পর এক বিভিন্ন অজুহাতে বিভিন্ন দেশের উপর হামলা এবং ভয়াবহ হত্যাকান্ড চালাচ্ছে। যার মধ্য দিয়ে বিশ্বকে নতুন এক যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে এবং তারা আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি ভঙ্গ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ ইরানের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা ঘৃণিত-চরম মানবাধিকার লংঘন।  নেতৃবৃন্দ অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশের সাথে মার্কিনীদের যে অসম বাণিজ্য-বন্দর চুক্তি করা হয়েছে যা অগণতান্ত্রিক এবং এর ভয়াবহতা ব্যাপক। এই চুক্তি দ্রুত বাতিলের দাবী জানান।

আপনার জেলার সংবাদ পড়তে