ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন প্রন্তিক কৃষকদের উন্নয়ন করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষকেরা দেশের চালিকা শক্তি। সৃবিধা বঞ্চিত মানুষের কস্ট লাগব করতে বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করছে। দেশে ২শ ৯ জন জাতীয়তা দলের সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে সাংসদ নির্বাচিত হয়েছে। তাঁরা রাতের ভোটে নির্বাচিত হয়নি। তাই জনগণের প্রতি তাঁদের দায়িত্ব রয়েছে। আমার নির্বাচনী এলাকার জনগন বৃহত্তর চট্টগ্রামের বিশটি সংসদীয় আসনের মধ্যে সর্বাধিক ভোটে আমাকে নির্বাচিত করেছেন। তাই আমি এমপি নয় আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন। আমাকে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেয় নাই আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি বলেন সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান এম পি কৃষি ও কৃষকের উন্নয়নে ১২ লাখ কৃষকের সুদসহ ১০ হাজার টাকা কৃষি ঋন মওকুফ করে দিয়েছে। যাতে তারা নতুন ভাবে কৃষি ঋন নিয়ে কৃষি কৃষি কাজ করতে পারে। তিনি গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিফ -১, আউশ মৌসুমে কৃষি প্রনোদনা কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করেন । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন। উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউসুফ ও জেলা কৃষক দলের নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল। হাটহাজারীতে এই মৌসুমে ৮জন কৃষকের মধ্যে ৫কেজি বীজ, ১০ কেজে ডিএসপি ও ১০ কেজি এম ও পি সার বিতরন করা হয়েছে। প্রধান অতিথি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষি কমিটিতে কৃষকেরাই থাকবে বলে উল্লেখ করে বলেন কৃষির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত নয় এমন লোক দ্বারা কমিটি করা হলে কৃষকদের প্রকৃত সমস্যা তুলে ধরতে পারবে না। আমাদের সংসদীয় আসনে যে পরিমান উন্নয়ন কর্মকান্ড শুরু হয়েছে, অন্যকোন সংসদীয় আসনে এমন উন্নয়ন কর্মকান্ড হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।