সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৩

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:০১ পিএম
সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৩

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ এবং ৫ মাস বয়সী তৌফিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শনিবার (২৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে আরও ২৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেটে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে এবং নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১ জনের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৮০ জনের শরীরে ল্যাব পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেট জেলায় ২৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহভাজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৫ জন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে মোট ১৬৯ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালেও রোগীরা ভর্তি রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে