রাজধানীর মুগদায় হত্যা চেষ্টা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:২৩ পিএম | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:২৩ পিএম
রাজধানীর মুগদায় হত্যা চেষ্টা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাসবাদ, হত্যা, হত্যা চেষ্টা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। অপরাধ দমনে র‌্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সদর কোম্পানি একটি অভিযানে ডিএমপি, ঢাকার মুগদা থানা এলাকায় সংঘটিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ০২ জন প্রধান আসামি’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রাজধানীর উত্তর মুগদা নিবাসী জনৈক আনোয়ার হোসেন (৪৬) এর সাথে আসামি ১| মো: খোকন (৫৫) ও ২| মো: মাসুদ রানা (৩৫)’সহ অন্যান্য আাসমিদের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল| উক্ত বিরোধের জেরে গত ২৩/০৪/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামিদ্বয়’সহ অপরাপর আসামিগণ সংগবদ্ধ হয়ে ডিএমপি, ঢাকার মুগদা থানাধীন উত্তর মুগদা এলাকায় আনোয়ার হোসেন (৪৬) এর স্ত্রী-সন্তানদের এলোপাথারিভাবে মারধর করে| উক্ত ঘটনায় আনোয়ার হোসেন (৪৬) ডিএমপি, ঢাকার মুগদা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৫, তারিখ- ২৩/০৪/২০২৬ খ্রি., ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ২৪ এপ্রিল রাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার মুগদা থানাধীন উত্তর মুগদা ঝিলপাড়া এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি ১| মো: খোকন (৫৫) ও ২| মো: মাসুদ রানা (৩৫), উভয় পিতা- মৃত আলী আকবর, সাং- দক্ষিণ পাকশা, থানা- শ্রীণগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে