মুন্সীগঞ্জের শ্রীনগরে আলমগীর হত্যা মামলার আসামি তাপস মোল্লা গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:৩৮ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগরে আলমগীর হত্যা মামলার আসামি তাপস মোল্লা গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাসবাদ, হত্যা, হত্যা চেষ্টা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। অপরাধ দমনে র‌্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি অভিযানে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকায় সংঘটিত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি তাপস মোল্লা (৫৫)’কে গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল ইউনিয়নের বাসিন্দা মো: তরিকুল ইসলাম (২৭) এর সাথে আসামি তাপস মোল্লা (৫৫) এর পরিবারিক ভাবে সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই প্রেক্ষিতে গত ০৩ ফেব্রুয়ারি ভোরে শ্রীনগর থানাধীন বালাশুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় জনৈক হান্নান হাজীর মার্কেটের সামনে আসামি তাপস মোল্লা’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জেরে মো: তরিকুল ইসলাম’সহ তার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা এলোপাথারীভাবে মারধর করে গুরতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় মো: তরিকুল ইসলামের চাচা আলমগীর শেখ (৫০)’কে শ্রীনগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং পরিবারের অন্যান্য সদস্যগণ গুরুতর আহত হন। উক্ত ঘটনায় মো: তরিকুল ইসলাম (২৭) বাদী হয়ে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করলে শ্রীনগর থানার মামলা নং- ০২, তারিখ- ০৩/০২/২০২৬ খ্রি., ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়| মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ২৪ এপ্রিল রাত র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি তাপস মোল্লা (৫৫), পিতা- মৃত লুৎফর মোল্লা, সাং- মধ্য কামারগাঁও, থানা- শ্রীণগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে