মান্দায় অবৈধ বালু উত্তোলন, জরিমানা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:০৬ পিএম
মান্দায় অবৈধ বালু উত্তোলন, জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে চকরাজাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় অভিযুক্ত জাহাঙ্গীরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় তিনি জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে