হামের উপসর্গে মমেকে ৩ শিশু মৃত্যু, এ নিয়ে ২০ মৃত্যু

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) :
| আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬, ০১:৪৮ পিএম | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০১:৪৮ পিএম
হামের উপসর্গে মমেকে ৩ শিশু মৃত্যু, এ নিয়ে ২০ মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত চব্বিশ ঘন্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ২০ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৪ শিশু। আইসোলেশন ওয়ার্ডে  শয্যা সংকট থাকায় রোগীরা হাসপাতালের মেঝেতে ও বারান্দায় স্থান নিয়েছে।

হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত চব্বিশ ঘন্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে।

তিন শিশুর বয়স ৭ মাস, ৫ মাস ও ৪ মাস।

তিনি জানান, ২২ এপ্রিল ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে সাত মাস বয়সী এক ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে সোমবার (২৭ এপ্রিল) বিকালে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত ব্যর্থতায় শিশুটি মারা যায়।

গত ২৩ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জ থেকে হামের লক্ষণ নিয়ে চার মাস বয়সী এক মেয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে সোমবার (২৭ এপ্রিল) বিকালে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত ব্যর্থতায় শিশুটি মারা যায়।

গত ২০ এপ্রিল নেত্রকোনার দুর্গাপুর থেকে হামের লক্ষণ নিয়ে পাঁচ মাস বয়সী এক ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে সোমবার (২৭ এপ্রিল) রাতে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত ব্যর্থতায় শিশুটি মারা যায়।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৯২৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩১ শিশু এবং ১৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৬ শিশু।

তিনি বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৩ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিন আরো বলেন, এই হাসপাতালে লোকবল ও যন্ত্রপাতির অভাবে শিশুদের আইসিইউ

এখনো চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে বাবল সিপ্যাপই চালানো হচ্ছে চিকিৎসা।

আপনার জেলার সংবাদ পড়তে